লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটির কারণে জাপানে আটকা প্রধানমন্ত্রীর বিমান

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম। জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিজি-৩৭৭ (বিজি-৩৭৭) ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে রওনা হওয়ার কথা ছিল। তবে বোর্ডিং শেষ করে উড্ডয়নের জন্য পুশব্যাক করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখতে পান পাইলট।

নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে বিমানটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। পাইলট ইমামুল যাত্রীদের কাছে এই বিলম্বের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

ঘটনার পর থেকেই বিমানটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করার জন্য প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল মেরামতের চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি সারাতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে উড্ডয়নের বিষয়টি মেরামতের কাজ শেষ হওয়া এবং কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করছে। ইতিমধ্যে দুই ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ এই যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে এবং উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে স্পয়লার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই ত্রুটি নিয়ে ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হওয়ায় মেরামত সম্পন্ন করা জরুরি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান। এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন

যান্ত্রিক ত্রুটির কারণে জাপানে আটকা প্রধানমন্ত্রীর বিমান

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬