লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ সৌরিকে হত্যা করা হয়েছে, দাবি বাবার

রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি নদী থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত তাহসিফের বাবা কে এম এনায়েত হেলাল তার ছেলের মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, 'আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। হত্যা করা হয়েছে বলে আমি সাসপেক্ট করি।'

নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। আনুমানিক ২৮ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তার মুখে হালকা দাড়ি ছিল এবং পকেটে একটি আইফোন ও হাতে ঘড়ি পাওয়া যায়। পরবর্তীতে ওই আইফোনের সূত্র ধরেই মরদেহটি তাহসিফ সৌরির বলে শনাক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তাহসিফ সৌরিকে হত্যা করা হয়েছে, দাবি বাবার

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬