লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার কারণ জানালেন রাশেদ খাঁন

'আমার দেশ' পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, কোনো সংবাদপত্র নয়, বরং তার বিরুদ্ধে প্রকাশিত একটি ‘মিথ্যা ন্যারেটিভ’ বা বয়ান ছিঁড়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।

রাশেদ খাঁন জানান, ‘আমার দেশ’ পত্রিকায় তাকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অসত্য অভিযোগ আনা হয়েছে। এই মনগড়া বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি কাগজটি ছিঁড়েছেন। অতীতে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় তিনি কারাভোগ করেছিলেন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তব্য প্রতিপক্ষের অপছন্দ হলে রাজনৈতিক ভাষায় সমালোচনা করা হলে তা স্বাগত জানানো হবে; তবে ‘আমার দেশ’ পত্রিকা তাকে ‘নব্য বিএনপি’ অ্যাখ্যা দিতে পারে না।

নিজের ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য তিনি সামনে নিয়ে আসার পর পাল্টা বয়ান হিসেবে তাকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালানো হয়েছে। তিনি মন্তব্য করেন, এমন অভিযোগ জামায়াত বা দলটির কোনো নেতা সরাসরি তুলে ধরলে তিনি রাজনৈতিকভাবেই তার জবাব দিতেন। কিন্তু পত্রিকার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করায় একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন।

উক্ত পত্রিকাটির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, ‘আমার দেশ’ কোনো সংবাদপত্র নয়, বরং এটি জামায়াতের পক্ষে বয়ান তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে। পত্রিকাটি সাংবাদিকতার মৌলিক নীতি ও সম্পাদকীয় নির্দেশিকা অনুসরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার, চলবে সর্বোচ্চ ১২ বছর

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার কারণ জানালেন রাশেদ খাঁন

প্রকাশিত হয়েছে: ০৫:১৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬