লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আজই এই সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে। শনিবার মালিক, শ্রমিক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পর মন্ত্রী এই ঘোষণা দেন। বৈঠকে শ্রমিক সংগঠন এবং গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই মজুরি বোর্ড গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে থেকেই পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন। এই দাবির প্রেক্ষিতেই সরকার নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিল। এদিকে, মজুরি বোর্ড গঠনের ঘোষণার দিন রোববারও রাজধানীর মিরপুর ও গাজীপুরে শ্রমিকরা তাদের দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, আমরা শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছি, রোববার আমরা মজুরি বোর্ড গঠন করবো।

জনপ্রিয় সংবাদ

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা গ্রেপ্তার, রিমান্ডে বন্ধু দীপ

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

প্রকাশিত হয়েছে: ০৬:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬