লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের প্রার্থীরা। আগামী ৩রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে নানা নাটকীয়তা ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে উঠে এসেছে যে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এমনকি ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিছু অঙ্গরাজ্যেও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির রোববারের এক জরিপে দেখা গেছে, সাতটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যের প্রায় সবকটিতেই ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থীরা এগিয়ে আছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে ডেমোক্র্যাটদের প্রত্যাশাও বাড়ছে। রিপাবলিকানদের অনুকূলে নির্বাচনী মানচিত্র এবং প্রচার তহবিলের সুবিধা থাকা সত্ত্বেও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে ডেমোক্র্যাট শিবিরে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে কয়েকটি অঙ্গরাজ্যের ঘটনা দুই দলের প্রচারণায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মিশিগানের সিনেট নির্বাচন ঘিরে ডেমোক্র্যাট শিবিরে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিয়েছে। দলীয় প্রাথমিক নির্বাচনে ড. আব্দুল আল-সায়েদের কাছে পরাজিত ডেমোক্র্যাট প্রতিনিধি হ্যালি স্টিভেন্স রোববার রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানিয়েছেন, যা ডেমোক্র্যাট শিবিরে অসন্তোষ সৃষ্টি করেছে। অন্যদিকে, কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শাল পুনর্নির্বাচন নিয়ে চাপে রয়েছেন। ৭০০-এর বেশি রোগীর কাছ থেকে চিকিৎসাসেবার বকেয়া অর্থ আদায়ের জন্য দায়ের করা মামলাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করতে শীর্ষ উপদেষ্টাদের পাশ কাটিয়ে একটি ভিডিও ধারণ করেন, যা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন। রোববার আইওয়ায় একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি রিপাবলিকান সিনেট প্রার্থী অ্যাশলে হিনসনের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন। কানসাসে বক্তব্য দেয়ার সময় তার কণ্ঠস্বর ভেঙে যেতে দেখা যায়। সোমবার ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলের পাশে তার আরেকটি বক্তব্য দেয়ার কথা রয়েছে। এছাড়া আলাস্কায় সিনেট নির্বাচনের ফলাফল আগাম চ্যালেঞ্জ করার জন্য ট্রাম্প প্রশাসনের উদ্যোগ খারিজ করে দিয়েছেন এক ফেডারেল বিচারক, যা আইনি বিতর্ককে সামনে এনেছে।

টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ২০২২ সালের তুলনায় আগাম ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবারের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণের লড়াই নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাঝপথে তাঁর প্রশাসনের নীতি ও জনপ্রিয়তারও একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আগামী দুই বছর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হোয়াইট হাউস ও কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য কোন দিকে যায়, সেটি স্পষ্ট হবে।

জনপ্রিয় সংবাদ

ভোলায় ইউপি নির্বাচনে বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জাকির হোসেনের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশিত হয়েছে: ০৩:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬