লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে নাটোর বিএনপি

নাটোর-৪ আসনের এমপি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি। এমপি আব্দুল আজিজের অশালীন ভিডিও ভাইরাল হওয়া এবং তার ছেলের বিরুদ্ধে এক ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দল ভাবমূর্তি সংকটে পড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। (প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম)।

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত নাটোর জেলা বিএনপির এক প্রস্তুতি সভায় সংগঠনের দলগত এ সিদ্ধান্তের কথা জানান জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

আসাদুজ্জামান আসাদ জানান, জেলা বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের জেলা পর্যায়ের পদে থাকা কোনো নেতার বিরুদ্ধে স্থানীয় ইউনিট সরাসরি কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এমপি আব্দুল আজিজ যেহেতু জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন, তাই তার যাবতীয় অপকর্ম ও সার্বিক বিষয় লিখিতভাবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে এবং কেন্দ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম বাড়ি ফেরার পথে বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে হামলার শিকার হন। পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ওপর আচমকা চড়াও হয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত চম্পট দেয়।

হামলার পরপরই স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার স্বার্থে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং শনিবার সকালে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসায় ভাড়াটে রাখলে বরাদ্দ বাতিল করবে আবাসন পরিদপ্তর

এমপি আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে নাটোর বিএনপি

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬