লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য

বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন যে, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে।

বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর নীতিহীনতার কারণে দেশ আমদানিনির্ভর হয়ে পড়েছিল। এর ফলে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বর্তমানে বড় ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। তিনি আরও বলেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সরকার এখন সাশ্রয়ী পদ্ধতিতে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

জনগণকে স্বস্তি দিতে এবং বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২৫-২৬ অর্থবছরে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে তিনি জানান। এছাড়া জ্বালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডেমরা ও যাত্রাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য

প্রকাশিত হয়েছে: ০১:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬