লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন প্রায় ৬ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটায় দেশটির ভারমন্ট রাজ্যে ভোটকেন্দ্রগুলো খোলার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শুরুর এবং শেষ হওয়ার সময় আলাদা হওয়ায় পুরো দেশজুড়ে একযোগে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না।

এবারের নির্বাচনে আগাম ভোটের হার রেকর্ড গড়েছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট) পর্যন্ত দেশটিতে মোট ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি আগাম ভোট জমা পড়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, এই আগাম ভোটের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫২১ জন সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে এবং ২ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৫৪১ জন ডাকযোগে ব্যালট পাঠিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেয়ার সুযোগ ব্যাপক হারে সম্প্রসারিত হয়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্যমতে, দেশটির প্রায় ৯৭ শতাংশ ভোটার এমন এলাকায় বসবাস করেন যেখানে নির্বাচনের নির্ধারিত দিনের আগেই ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে। তবে অনেক রাজ্যের ক্ষেত্রে ভোটের চূড়ান্ত ফলের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

চলতি মধ্যবর্তী নির্বাচনে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার তাদের রায় দিচ্ছেন। এই নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে ৩৬টি রাজ্যের গভর্নর নির্বাচনের জন্যও ভোটাররা তাদের ভোট প্রদান করছেন।

জনপ্রিয় সংবাদ

ডেমরা ও যাত্রাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন প্রায় ৬ কোটি মানুষ

প্রকাশিত হয়েছে: ০২:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬