লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আদালত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ প্রদান করেন। মামলার শুনানিতে আদালতে হাজির না থাকায় বিচারক পরীমণির জামিন আবেদন নাকচ করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে এই নালিশি মামলাটি দায়ের করেছিলেন। মামলায় তিনি পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ আনেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে ওয়াশরুম ব্যবহার করেন এবং ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমণি নাসির উদ্দিনকে ডাক দেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন।

নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করেন। একপর্যায়ে পরীমণি তাকে হত্যা করার উদ্দেশ্যে একটি গ্লাস ছুড়ে মারেন, যা নাসিরের মাথায় ও বুকে আঘাত করে।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে গত বছরের এপ্রিলে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। আদালত-সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ জানায়, পিবিআইয়ের তদন্তে ব্যবসায়ী নাসিরকে মারধর করার ঘটনায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে, পরীমণির ছোড়া মদের গ্লাসে নাসির উদ্দিন মাহমুদের আঘাত পাওয়ার ঘটনার সত্যতাও তদন্তে উঠে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের সতর্কতা

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আদালত

প্রকাশিত হয়েছে: ১১:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬