লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের সতর্কতা

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো) তাদের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য আগামী বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে বলে ডেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্যা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র যেসব গ্রাহকের মিটার নম্বর '০৩' দিয়ে শুরু, তাদের ক্ষেত্রেই রিচার্জে জটিলতা দেখা দিতে পারে। এই সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের আগেই পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।

এই সাময়িক অসুবিধার জন্য ডেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কোনো গ্রাহকের জরুরি প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডেসকোর আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তরা (পূর্ব ও পশ্চিম), রূপনগর, পল্লবী, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মণিপুর, শাহ আলী, কল্যাণপুর, আগারগাঁও, কাফরুল, ইব্রাহীমপুর, গুলশান, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা, ইস্টার্ন হাউজিং, খিলক্ষেত, বাড্ডা, আফতাবনগর এবং টঙ্গী (পূর্ব ও পশ্চিম)।

জনপ্রিয় সংবাদ

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের সতর্কতা

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের সতর্কতা

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬