লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়সীমার মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রতিবেদনটি বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৯৬ জন নতুন রোগীর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৭২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ২ লাখ ১০ হাজার ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬