লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে ইরানে উল্লাস ও নেতাদের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির পরাজয় এবং ডেমোক্র্যাটদের কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় ইরানে সাধারণ মানুষ ও নেতাদের মাঝে ব্যাপক উল্লাস দেখা গেছে। তেহরান এই রায়কে ট্রাম্পের বড় পরাজয় হিসেবে বিবেচনা করছে। মূলত যুদ্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মার্কিন ভোটারদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ফলাফলকে দেখছে ইরান।

নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়ায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে এবং ইরান এই বার্তাকে সমর্থন করে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন সরকার যদি এই পরিবর্তনের রায় উপেক্ষা করে তবে তারা শিখবে যে, এই ‘না’ কতটা ভয়াবহ দুঃস্বপ্ন নিয়ে আসতে পারে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে প্রত্যাখ্যান করেছেন।

পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ফের পূর্ণাঙ্গ মার্কিন সামরিক অভিযান শুরু হতে পারে—এমন শঙ্কা থেকে যুদ্ধ এড়াতে আলোচনা অব্যাহত রয়েছে। এই বৈরী পরিস্থিতির মধ্যেই বুধবার তেহরানে ১৯৭৯ সালের মার্কিন দূতাবাস দখলের বর্ষপূর্তিতে সরকার আয়োজিত মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। মিছিলকারীরা এ সময় মার্কিন ও ইসরায়েলি পতাকা পোড়ান এবং ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেন।

জনপ্রিয় সংবাদ

মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে ইরানে উল্লাস ও নেতাদের হুঁশিয়ারি

মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয়ে ইরানে উল্লাস ও নেতাদের হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ১১:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬