লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে রিমন হোসেন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে এবার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। একই পথে রিমন হোসেন তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানোর ইঙ্গিত

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬