লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর ও ৫ আগস্টের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির তাগিদ ববি হাজ্জাজের

১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে নতুন প্রজন্মকে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য পাঠ্যবই ও ইতিহাসচর্চায় বিষয়টি যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। একইসঙ্গে নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস নিখুঁতভাবে জানতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ববি হাজ্জাজ উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাস নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়। এটি পুরো দেশ, জাতি ও জাতীয় পরিচয়ের দলিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশির প্রথম ও প্রধান পরিচয় বাংলাদেশ; তাই নিজের দেশ, স্বাধীনতার প্রেক্ষাপট, ইতিহাস ও ঐতিহ্য অনুধাবন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানে সন্তানদের বিকাশ ও লালন-পালন প্রসঙ্গে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বৃদ্ধির সুযোগ তৈরি করা জরুরি। অতিরিক্ত নিরাপত্তার দোহাই দিয়ে বাচ্চাদের স্বাভাবিক খেলাধুলা, বাইরের পরিবেশের সঙ্গে মেলবন্ধন এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার পরিবেশ সংকুচিত করা অনুচিত। শিশুদের সুস্থ ও স্বাভাবিক গঠনে খেলাধুলা, প্রকৃতির ঘনিষ্ঠতা এবং সামাজিক মেলামেশা অপরিসীম ভূমিকা পালন করে।

তিনি আরও যোগ করেন, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরিতে অভিভাবকদের মতো শিক্ষকদের দায়িত্বও কম নয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং স্বাধীন চিন্তাশক্তি বৃদ্ধির জন্য পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। মূল কর্মসূচীর পূর্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আয়োজিত অপর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে স্বামী হত্যায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করলেন স্ত্রী

৭ নভেম্বর ও ৫ আগস্টের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির তাগিদ ববি হাজ্জাজের

প্রকাশিত হয়েছে: ০৮:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬