লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীর চৌরাস্তায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় মধ্যরাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও ফুটেজে হেলমেট পরিহিত এক ব্যক্তিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তবে এই বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকট

যাত্রাবাড়ীর চৌরাস্তায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬