লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকট

দখলদার ইসরায়েলে নতুন সরকার গঠনের জটিল প্রক্রিয়ায় বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকট—কারও পক্ষেই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম না হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সমর্থন এসেছে ৪৬ জনের। এ ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট হারজোগ সরকার গঠনের প্রথম সুযোগটি আইজেনকটকেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের কথা উভয় নেতাকেই অবহিত করা হয়েছে।

নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান আইজেনকট ২৮ দিন সময় পাবেন, তবে প্রয়োজনে এই মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইজেনকট একটি জাতীয় জরুরি সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, জনগণের বিশ্বাসের প্রতি সম্মান রেখে তিনি সবটুকু করার চেষ্টা করবেন।

ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, যার ফলে সবসময়ই সেখানে জোট সরকার গঠিত হয়ে আসছে। এবারের নির্বাচনে দুই আরব জোট—ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট—রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে বড় চমক দেখিয়েছে। যদিও নির্বাচনের আগে একটি ব্যতিক্রমি দল ছাড়া সব ইহুদি রাজনৈতিক দল আরব দলগুলোর সঙ্গে সরকার না গড়ার অঙ্গীকার করেছিল, তবুও ফলাফল অনুযায়ী আরব দলগুলো এখন সরকার গঠনের 'কিংমেকার' হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

সরকার গঠনের ক্ষেত্রে বর্তমানে তিনটি পথ খোলা রয়েছে—নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের নেতৃত্বাধীন সরকার। আইজেনকট ও তার ব্লকের সদস্যরা এতদিন আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পর্দার আড়ালে সমঝোতার গুঞ্জন রয়েছে। এছাড়া তিনি আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও চুক্তি করার চেষ্টা চালাতে পারেন।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে ইসরায়েল। সমঝোতার অভাবে সে সময় তিন বছরে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে সরকার গঠনের অচলাবস্থা কাটাতে নেতানিয়াহু এবং বেনি গ্যান্টস ক্ষমতার হাতবদলের ভিত্তিতে রোটেশনাল সরকার গঠনের চুক্তি করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকট

প্রকাশিত হয়েছে: ০২:৩৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬