লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের

জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি ব্যানারে না রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখা। শনিবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামের ফেসবুক পোস্টে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একজন বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ সম্বোধন করার সময় জেলা প্রশাসক নিরব ভূমিকা পালন করেন। এই ঘটনার জেরে অনুষ্ঠানস্থলে হট্টগোলের সৃষ্টি হয়। যদিও পরে ব্যানারে ছবি সংযুক্ত করে অনুষ্ঠান শুরু করা হয়েছিল, তবে এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এই বিবৃতি প্রদান করা হয়, যাতে স্বাক্ষর করেছেন সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম। বিজ্ঞপ্তিতে অবিলম্বে জয়পুরহাটের জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানানো হয়েছে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে জেলা ছাত্রদল।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ জানান, এই ঘটনায় জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন। এছাড়া জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বাজারে কৃত্রিম সংকট ও পণ্য সিন্ডিকেটে কঠোর নিষেধ করেছে ইসলাম

জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের

প্রকাশিত হয়েছে: ০২:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬