লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। ভয়াবহ এই হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের সর্বশেষ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সানার পূর্বে অবস্থিত বানি হাশিশ জেলার আল-শারিয়াহ গ্রামে গত শনিবার দফায় দফায় এই বিমান হামলা চালানো হয়।

আনিস আল-আসবাহির দাবি অনুযায়ী, হামলাকারীরা আবাসিক বাড়িঘর, সড়ক, চিকিৎসাকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যদের সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করেছে। এর আগে হুথিদের তথ্য মন্ত্রণালয় অভিযোগ করেছিল যে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহ উদ্ধারের সময় উদ্ধারকর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে।

তবে হতাহতের সংখ্যা এবং হামলার লক্ষ্যবস্তু নিয়ে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হানের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

প্রকাশিত হয়েছে: ০৩:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬