লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসী ফেরত

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এক সপ্তাহে মোট ১১ হাজার ৫৮৭টি আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে। গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই অভিযান চালানো হয়। এই সময়ের মধ্যে আইন লঙ্ঘনের দায়ে নয় হাজার ৫৮৯ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ছয় হাজার ৪৩টি আবাসন আইন, তিন হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা আইন এবং দুই হাজার ৩৫৩টি শ্রম আইন সম্পর্কিত। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনী এক হাজার ৬৭৮ জনকে এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে আরও ১৮ জনকে আটক করেছে।

অভিযান চলাকালে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং দুই হাজার ২৯৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে ভ্রমণ নথির জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এবং নয় হাজার ১৩৯ জনকে নিজ উদ্যোগে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নয় হাজার ৫৮৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সুবিধা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে এবং মন্ত্রণালয় এসব অপরাধকে গুরুতর হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাজিপুরে শীতকালীন সবজির বাম্পার সরবরাহ, পাইকারি বাজারে নামল দাম

সৌদিতে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসী ফেরত

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬