লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা ঘটে। এর পর উপজেলা সদর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন এবং এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন শেখের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার এবং সমবায়ী ও শিক্ষক তপন অধিকারী, সিপন ঘরামী, বেবী পাণ্ডে ও নির্মলেন্দু ঢালী।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সময়ে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর রূপ দিতে হবে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কোটালীপাড়ার স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। স্থানীয় সমবায়ীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, ফরেনসিক অডিটে অসংগতি শনাক্ত

কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ১০:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬