লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, ফরেনসিক অডিটে অসংগতি শনাক্ত

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি ও গরমিল পাওয়া গেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, একটি বিশেষ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট চালিয়ে এসব অসংগতি শনাক্ত করা হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষজ্ঞ পর্যায়ের পর্যালোচনা শেষে অডিট প্রতিবেদনটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। এ সময় তিনি আরও বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়, কারণ এটি নিজের সঙ্গে প্রতারণা করার শামিল।

বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য। তাই পরিসংখ্যান ব্যুরোর জনবলের ঘাটতির বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও স্পষ্ট করেন যে, এই ফরেনসিক অডিট কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার জন্য করা হয়নি, বরং অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য যত বেশি উন্মুক্ত থাকবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে এবং এর মাধ্যমেই সংশোধনের সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি শিগগিরই

বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, ফরেনসিক অডিটে অসংগতি শনাক্ত

প্রকাশিত হয়েছে: ১১:৩১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬