লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি শিগগিরই

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুতই এ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল, তবে অনিবার্য কারণে তা সম্ভব হয়নি। সব পরিস্থিতি বিবেচনা করেই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান ডা. রুবীনা ইয়াসমীন। সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্যমতে, আগামী ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হতে পারে।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে। এই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়; অধিদপ্তর থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারি মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা পুনর্বিন্যাস করে। বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ১০০টি আসন রয়েছে, যা আগে ছিল ৫ হাজার ৩৪০টি। অন্যদিকে, ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ৬ হাজার ২৯৩টি। এর মধ্যে ১০টি কলেজের আসন সংখ্যা কমানো এবং দুটিতে বাড়ানোর ফলে সামগ্রিকভাবে বেসরকারি খাতে ২৯২টি আসন কমেছে।

জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি শিগগিরই

প্রকাশিত হয়েছে: ১২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬