লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজিতে দীপাবলি উদ্‌যাপন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ দীপাবলি উপলক্ষে জয়পুরহাটে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, শহরের মারওয়ারী পট্টি, কাশিয়াবাড়ি, চিত্রাপাড়া, সবুজনগর এবং বাড়িধারাসহ বিভিন্ন এলাকা আলোকসজ্জা, প্রদীপ ও মোমবাতির আলোয় ঝলমল করছে। মন্দির, বিভিন্ন বাড়ি এবং দোকানের সামনে করা হয়েছে বর্ণিল সাজসজ্জা। কোথাও রঙিন বৈদ্যুতিক বাতির ঝলকানি, আবার কোথাও সারি সারি প্রদীপ ও মোমবাতির আলোয় এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে।

উৎসবের আমেজ ছড়িয়ে দিতে বিভিন্ন স্থানে আতশবাজির শব্দ ও আলোর ঝলকানি দেখা গেছে। বিশেষ করে শহরের মারওয়ারী পট্টি এলাকায় চোখধাঁধানো আলোকসজ্জা স্থানীয়দের নজর কেড়েছে। সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় মানুষের আনাগোনা বাড়তে থাকে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ উৎসবের আনন্দ উপভোগ করছেন। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দীপাবলি উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঘরবাড়ি ও মন্দির সাজিয়ে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দীপাবলি অন্ধকারের ওপর আলোর, অশুভ শক্তির ওপর শুভ শক্তির এবং অসত্যের ওপর সত্যের বিজয়ের প্রতীক। ঘরের অন্ধকার দূর করে আলো জ্বালানোর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আলোর এ উৎসবকে ঘিরে সবার মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, তালিকা মিলবে যেখানে

জয়পুরহাটে বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজিতে দীপাবলি উদ্‌যাপন

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬