লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, ফেরার পথে নেতার গাড়িতে হামলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপি এবং দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বে থাকা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার দুটি ভিন্ন স্থানে এসব পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে পৌর এলাকার রহমানিয়া সুপার মার্কেটের সামনে পৃথক আলোচনা সভার ডাক দেন বহিস্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থকরা। দুই দলের সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে ভিন্ন চিত্র ফুটে ওঠে।

উপজেলা বিএনপির আয়োজিত সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা অংশ নিলেও সেখানে তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম এবং দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে অনুষ্ঠিত সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। এ সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য অব্যাহতি পাওয়া সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন এবং সাবেক সদস্যসচিব কাজী মাসুদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

কর্মসূচি শেষে ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে হামলার ঘটনাটি ঘটে। গাড়িতে হামলার শিকার গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান অভিযোগ করে বলেন, অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি থানায় মামলা করবেন।

গাড়ি ভাঙচুরের এই ঘটনার বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ জানান, সভা শেষে যখন তারা মিছিল নিয়ে ফিরছিলেন, তখন মঞ্জু ভাই সহ তারা সবাই পেছনের দিকে ছিলেন। ফলে বহরের একদম সামনে ঠিক কী ঘটেছিল তা তিনি বলতে পারছেন না।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার সময় তিনি উপস্থিত থাকলেও উত্তেজিত যুবকদের তাৎক্ষণিকভাবে আটকানো সম্ভব হয়নি। সে সময় কেউ একজন থাপ্পড় দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভুটান-শ্রীলঙ্কা ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, ফেরার পথে নেতার গাড়িতে হামলা

প্রকাশিত হয়েছে: ০৫:০১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬