লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদনে ধস

ইরাকের সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ খোর মোর গ্যাসক্ষেত্রে এক ড্রোন হামলার পর জ্বালানি উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) চালানো এই হামলায় গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানার পর আগুন ধরে যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে রয়টার্স জানায়, ড্রোন আঘাত হানার পরপরই ট্যাংকে বিকট শব্দে আগুন জ্বলে ওঠে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন জ্বলতে থাকায় তাৎক্ষণিকভাবে গ্যাসক্ষেত্রের কর্মচারীদের স্থাপনার ভেতরে থাকা নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। খোর মোর ক্ষেত্রটি থেকে ওই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে মূল গ্যাস সরবরাহ করা হয়। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে, হামলা ও উৎপাদন বন্ধের কারণে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার আকস্মিকতায় পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে প্রশাসন। কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সমন্বিতভাবে কাজ করছে। অবশ্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বার্তা দেয়নি।

উল্লেখ্য, খোর মোর গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস এর আগেও নিরাপত্তাজনিত সংকটে পড়েছিল। চলতি বছরের গত জুলাই মাসে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তার হুমকি বৃদ্ধির মুখে ডানা গ্যাস তাদের প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে সেই দফায় কিছুদিনের মধ্যেই আবার উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদনে ধস

প্রকাশিত হয়েছে: ০২:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬