লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, রাজধানীতে বেড়েছে নাশকতা

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে এই নাশকতার ঘটনা ঘটে। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার সন্ধ্যায় ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে রাজধানীর আরও তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এই সময়ের মধ্যে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর বাইরেও নাশকতার ঘটনা অব্যাহত রয়েছে। রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে সাভার, বরগুনা ও গাজীপুরে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, রাজধানীতে বেড়েছে নাশকতা

মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, রাজধানীতে বেড়েছে নাশকতা

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬