লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জুবাইদা-সোফির বৈঠক

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফররত ব্রিটেনের ডাচেস অব এডিনবরা সোফির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ডা. জুবাইদা রহমান ব্রিটিশ ডাচেসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু ও তরুণদের কল্যাণে তার দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রশংসা করেন। এছাড়া চোখের চিকিৎসা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধে ডাচেসের নিরলস ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের জন্য সুযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার সরকারের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান মাতৃমৃত্যু কমানো এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া পরিবার ও সমাজে আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়েও তিনি ডাচেসকে অবহিত করেন। তিনি মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ বাড়াতে সুযোগ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ‘সুরভী’-এর দীর্ঘদিনের অবদান তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, তাদের উদ্যোগগুলো অর্থনৈতিক স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারীদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখতে কাজ করেছে। তিনি ব্যাখ্যা করেন কীভাবে এই সংগঠনগুলোর অভিজ্ঞতা সরকারের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে এবং নির্বাচনি ইশতেহারে প্রতিফলিত হয়েছে। এছাড়া অতিদরিদ্র জনগোষ্ঠীর শিশু ও নারীদের জন্য শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং দক্ষতা উন্নয়নে ‘সুরভী’র কাজের কথা তুলে ধরেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে তিনি শহুরে বস্তি এলাকায় ‘শিশু স্বর্গ মডেল’, ‘ব্লু স্কাই প্রোগ্রাম’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় ‘প্রয়াস’-এর কার্যক্রমের কথা উল্লেখ করেন। তরুণদের মধ্যে পরিবেশগত সচেতনতা বাড়াতে সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির কথাও তিনি ডাচেসকে জানান।

ডাচেস স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বিশেষ করে ‘সুরভী’ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অবদানের কথা সাধুবাদ জানান এবং সরকারের বৃহত্তর উন্নয়ন এজেন্ডায় এই অভিজ্ঞতাগুলোকে যুক্ত করার প্রচেষ্টাকে স্বাগত জানান। এছাড়া তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং নারী নির্যাতনবিরোধী প্রচারণার প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।

বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ডা. জুবাইদা রহমান বাংলাদেশে থাকা রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য অব্যাহত আন্তর্জাতিক মানবিক সহায়তার আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর পুনরায় জোর দেন। ডাচেস বছরের পর বছর ধরে বিশাল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা ও মানবিক প্রতিশ্রুতির কথা স্বীকার করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে উচ্চ অগ্রাধিকার তালিকায় রাখতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন। উভয়পক্ষ অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন এবং নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় গভীর সহযোগিতার সুযোগগুলো অন্বেষণ করেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়ায় বনজীবীদের নৌ-বন্ধন

নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জুবাইদা-সোফির বৈঠক

প্রকাশিত হয়েছে: ০৪:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬