লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতসহ শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার এসএসসি নির্বাচনী পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে বাসায় ফিরে সে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক তরুণ এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। মেয়েটি নিজেকে বাঁচানোর চেষ্টা করলে হামলাকারী তাকে চুল ধরেও আঘাত করে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে নৃশংস এই হামলা চালিয়ে হামলাকারী ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার সময় পাশের বাসার বাসিন্দা শাহাদাত হোসাইন তার বোনের চিৎকারে বাইরে বেরিয়ে আসেন। তিনি জানান, মেয়েটি স্কুলড্রেস পরা অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছিল। তার মা দ্রুত নিচে নেমে মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, মেয়েটিকে অন্তত ১০টি আঘাত করা হয়েছে এবং দ্রুত সবাই বেরিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানিয়েছেন, মেয়েটির হাতে দুটিসহ মোট তিনটি গভীর আঘাত রয়েছে এবং সব কটি ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। মেয়ের বাবা, যিনি পেশাগত কাজে বাইরে ছিলেন, তিনি জানান, কেন বা কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই বুঝতে পারছেন না। মেয়েটি তাকে আগে কখনো উত্ত্যক্ত করার কথা বলেনি।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী তরুণকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি হাসিনা: হাইকমিশন

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী

প্রকাশিত হয়েছে: ১২:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬