লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের জন্য ছয়টি শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশের ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

দেশের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ছয়টি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—এই ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট একটি করে হাসপাতাল স্থাপন করা হবে। এসব হাসপাতালে কেবল শ্রমিকরাই চিকিৎসাসেবা পাবেন। প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম উদ্যোগ।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল এবং খনিজ সম্পদের সঠিক ব্যবহারের পরিবর্তে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছিল। এছাড়া সে সময় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছে এবং গ্রামীণ চিকিৎসাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বাধ্য হয়। তবে বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

অনিয়মের অভিযোগে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

শ্রমিকদের জন্য ছয়টি শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬