লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় প্রতিবন্ধী কিশোরকে শ্বাসরোধে হত্যা, ঘাতক গ্রেফতার

রাজধানীর ডেমরায় নিখোঁজের তিনদিন পর মো. হামিদুল্লাহ (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটসংলগ্ন একটি মাঠের পাশের জঙ্গল থেকে তার অর্ধগলিত দেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটির তদন্তে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আরিফ হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান জানিয়েছেন, বুধবার সকালে অভিযুক্ত আরিফকে আদালতে পাঠানো হবে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জানায়, গত ৭ নভেম্বর দুপুর দেড়টার দিকে প্রতিবন্ধী হামিদুল্লাহকে মাঠের পাশের জঙ্গলে নিয়ে সে বলাৎকার করে। এরপর শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করার পর লাশ জঙ্গলে ফেলে সে পালিয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, পরিবেশ ও বাঁধ নিয়ে উদ্বেগ

ডেমরায় প্রতিবন্ধী কিশোরকে শ্বাসরোধে হত্যা, ঘাতক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬