লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীপাবলির বাজি নিয়ে বিরোধে ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমর। গুলিটি সরাসরি তার কানের ঠিক পেছনে বিদ্ধ হয়। সংকটজনক অবস্থায় তাকে বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দীপাবলি উদ্‌যাপনের সময় নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীতের সাথে ও মিন্টুর উপস্থিতিতে বাজি পোড়াচ্ছিলেন সৌরভ। ওই সময় গ্রামেরই অন্য দুই বাসিন্দা ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এই তর্কাতর্কি চরম সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ ওঠে, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ধীরজ হঠাৎ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। নিক্ষিপ্ত একটি গুলি প্রথমে দেয়ালে আঘাত করার পর সৌরভের মাথায় গিয়ে লাগে। গুলির আঘাতে সৌরভ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর চড়াও হন। অন্যদিকে পাল্টা প্রতিরোধ হিসেবে মিন্টুও লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। অনাকাঙ্ক্ষিত এই গোলাগুলি ও মারামারির ঘটনায় এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত মানুষজন ছত্রভঙ্গ হয়ে যান। সুযোগ বুঝে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার নেপথ্য প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ও ভুক্তভোগী দুই পরিবারের মধ্যে আগে থেকেই জানাশোনা ও সুসম্পর্ক বজায় ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় এবং প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে একবার বিরোধের সৃষ্টি হয়েছিল।

আহত সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য পদে কর্মরত রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত এই বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করা সৌরভ দীপাবলির ছুটি কাটাতে নিজের গ্রামে এসেছিলেন।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯: ৫২আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯: ৫৩

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

দীপাবলির বাজি নিয়ে বিরোধে ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

প্রকাশিত হয়েছে: ০৪:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬