লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, পরিবেশ ও বাঁধ নিয়ে উদ্বেগ

খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় ৩ দশমিক ৬৭ একর চরকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুন্দরবনের মাত্র ৫০ মিটার দূরে এবং ভাঙনপ্রবণ বেড়িবাঁধের সন্নিকটে অবস্থিত এই এলাকাটি ইজারার জন্য উপজেলা ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি প্রস্তাব করেছে। বর্তমানে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, এই স্থান থেকে বালু উত্তোলন করা হলে সুন্দরবনের জীববৈচিত্র্য এবং উপকূল রক্ষার জন্য নির্মিত বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ডের চিহ্নিত ঝুঁকিপূর্ণ বাঁধের পাশে বালু উত্তোলন করা নিষিদ্ধ, যা এই ক্ষেত্রে মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শাকবাড়িয়া নদীর দুই তীরেই ভাঙন বিদ্যমান। সুন্দরবন সংলগ্ন এলাকায় ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেই, ফলে অনেক গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র সরকারি উন্নয়নকাজের বালু সরবরাহের আড়ালে অবৈধভাবে বালু তুলে বিক্রির উদ্দেশ্যে এই ইজারা বাগানোর তৎপরতা চালাচ্ছে।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক সদস্য সিরাজুল ইসলাম বলেন, সরকারিভাবে বছরে এক-দুই কোটি টাকা রাজস্ব এলেও, সুন্দরবন ও বাঁধের যে ক্ষতি হবে তা হাজার কোটি টাকা দিয়েও পুষিয়ে নেওয়া সম্ভব নয়। সুন্দরবন ও উপকূল সুরক্ষা কমিটির সভাপতি তরিকুল ইসলাম জানান, আগে থেকেই একটি চক্র অবৈধভাবে নদী থেকে বালু তোলায় ভাঙন বেড়েছে, এখন বৈধ ইজারা দেওয়া হলে তা আরও ভয়াবহ রূপ নেবে।

কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জানিয়েছেন, ওই এলাকায় ১ হাজার ২০০ কোটি টাকার একটি বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প চলমান রয়েছে, তাই বালুমহাল অনুমোদন দিলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এটিকে বেআইনি উল্লেখ করে জানিয়েছেন, বন বিভাগকে না জানিয়ে এমন কার্যক্রম চালানো হলে দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, ওই স্থানে বালুমহাল অনুমোদন দেওয়া কোনোভাবেই উচিত নয়। এদিকে, জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হুরে জান্নাত জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় আছে, তবে আপত্তিগুলো বিবেচনায় নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মিরপুরের দুই এলাকায় পার্কিং করা তিন বাসে অগ্নিসংযোগ

সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, পরিবেশ ও বাঁধ নিয়ে উদ্বেগ

প্রকাশিত হয়েছে: ০৫:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬