লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলের কঠোর হুঁশিয়ারি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে সম্প্রতি চালানো পেট্রোল বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। এই ন্যাক্কারজনক ঘটনার পর তিনি নুসরাত তাবাসসুমের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তার মাধ্যমে আবিদুল ইসলাম খান ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ সব শক্তিকে পারস্পরিক বিভেদ ও কাদা ছোড়াছুড়ি ভুলে অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এখন থেকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

নুসরাত তাবাসসুমকে ‘জুলাইয়ের কন্যা’ ও নিজেদের সহযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে ছাত্রদলের এই নেতা বলেন, আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। দেশের যেকোনো প্রান্তে ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি শুনলেই তা রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে সেই ফ্যাসিস্ট শক্তিকে এই মাটিতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

আবিদুল ইসলাম খান ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট জননীকে উদ্দেশ্য করে বলেন, তারা এই মাটি ও মানুষের কেউ নন। দেশের হাজার হাজার মানুষ খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান। সারা দেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, খুনি হাসিনার দলের কাউকে এই মাটিতে আর পুনরুত্থিত হতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে সর্বাত্মক অ্যাকশন চলবে।

উল্লেখ্য, কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এই এমপির পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫: বর্ষসেরা হামজা চৌধুরী

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলের কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ১১:০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬