লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানিয়েছেন, বুকে ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং শারীরিকভাবে ভালো রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী। তিনি জানান, হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর এনজিওগ্রামসহ প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন চিকিৎসকেরা। সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকেই তিনি পুনরায় দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬