লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মাটিতে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, এ দেশে আর কখনোই ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। তিনি জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে এ বিষয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান। শনিবার (১৪ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর নয়া সড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মহানগরীর নবগঠিত বিভিন্ন সাংগঠনিক থানার আমীরদের শপথবাক্য পাঠ করান মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমান দল শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানি করে পতিত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে, যার পরিণতি কখনো ভালো হতে পারে না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জামায়াত ও ১১ দলীয় ঐক্য সংসদে এবং রাজপথে সোচ্চার রয়েছে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন ড. আযাদ। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। অথচ পতিত ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাংগঠনিক দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব কোনো পদমর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, এটি একটি আমানত। সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন, নৈতিকতা, জ্ঞান ও সাংগঠনিক যোগ্যতার মান বাড়াতে হবে। আত্মশুদ্ধি এবং জবাবদিহিতার মানসিকতা তৈরি করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। এছাড়া সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন এবং বিভিন্ন থানা আমীরবৃন্দ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনে দায়িত্ব চেয়ে নেওয়ার বা তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত চাওয়া-পাওয়া ও স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে আমানত হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬