লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হামলার জন্য ইরান অপেক্ষা করবে না বলে হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য ইরান হাত গুটিয়ে বসে থাকবে না এবং প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তার এই বক্তব্য ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনায় তেহরানের চরম কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়।

রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ঘারিবাবাদির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে দেশটির সংবাদ সংস্থা ফার্স। সেখানে ওয়াশিংটনের কৌশল নিয়ে শঙ্কা প্রকাশ করে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্র মূলত সময়ক্ষেপণের চেষ্টা চালাতে পারে। এর মাধ্যমেই তারা ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর প্রস্তুতির ক্ষেত্র তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন অর্থনৈতিক ও কৌশলগত চাপের মুখে ইরানের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ আকাশ বা স্থল কোনো পথেই ইরানকে এখন পর্যন্ত অবরুদ্ধ করার মার্কিন প্রচেষ্টা সফল হতে পারেনি বলেও তিনি দাবি করেন।

এ ছাড়া দেশের সামরিক সক্ষমতা আরও জোরদারের ইঙ্গিত দিয়ে তিনি জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

যুক্তরাষ্ট্রের হামলার জন্য ইরান অপেক্ষা করবে না বলে হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬