লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ৬ হাজার ৫০০ কৃষক পেলেন বিনা মূল্যে বীজ ও সার

ঢাকার ধামরাইয়ে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই কৃষি উপকরণগুলো সরবরাহ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৪০০ জন কৃষককে জনপ্রতি এক কেজি করে সরিষার বীজ এবং ১০০ জন কৃষককে আট কেজি করে খেসারির বীজ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি কৃষককে প্রয়োজনীয় রাসায়নিক সারও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, দেশে ডাল ও ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর জন্য সরকার কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করছে। সময়মতো উন্নত মানের বীজ ও সার পেলে কৃষকরা অধিক ফলন ফলাতে পারবেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, মৌসুমের শুরুতেই এসব কৃষি উপকরণ পাওয়ায় একদিকে যেমন তাদের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে সময়মতো চাষাবাদ শুরু করাও সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের পথে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

ধামরাইয়ে ৬ হাজার ৫০০ কৃষক পেলেন বিনা মূল্যে বীজ ও সার

প্রকাশিত হয়েছে: ১১:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬