লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত পাঠাতে ভারত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে পরবর্তীতে নয়াদিল্লির তরফ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হয়, তবে বাংলাদেশ সরকার সেটি বিবেচনা করে দেখবে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত নানা খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি। বিভিন্ন মাধ্যমে কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখা কিংবা সেটা নিয়ে ভাবা তাদের কাজ নয়। তিনি উল্লেখ করেন, সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, সেই আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে আইন মন্ত্রণালয়। অন্যান্য আসামির মতোই এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন বলে সরকার প্রত্যাশা করে। ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দিলে তা বাংলাদেশ সরকার ও জনগণের জন্য প্রক্রিয়াটি সহজ করবে। পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ককে শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বেশি বড় ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, দুই দেশের এই সম্পর্কের সূচনা হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে। ফলে এই সুদীর্ঘ সম্পর্ক কেবল একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সীমাবদ্ধ থাকতে পারে না। দুই দেশের মধ্যে যেসকল অমীমাংসিত বিষয় রয়েছে, তা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানেও তারা জ্বালাও-পোড়াওয়ের মতো ঘটনা ঘটাচ্ছে। এই সন্ত্রাসী দলটি বিদেশে অবস্থান করে এখনও এসব অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনা করছে, যা একটি দায়িত্বশীল সরকার হিসেবে বাংলাদেশের অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা রয়েছে।

একই সাথে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এ বিষয়ে পত্রিকায় একটি ভুল তথ্য ছাপা হয়েছিল। মূলত এই বৈঠকটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। সেই কারণে উভয় পক্ষ আলোচনা করে আপাতত কিছুদিন পর এই কনস্যুলার ডায়ালগ আয়োজন করাই ভালো বলে একমত প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি সম্ভাব্য শর্তের ইঙ্গিত দিয়েছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছিল, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সামরিক বাহিনীর বিশেষ বিমানে ভারতে এসেছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। এছাড়া দ্বিতীয় শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেই নিশ্চয়তা দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের পথে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

হাসিনাকে ফেরত পাঠাতে ভারত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি: শামা ওবায়েদ

প্রকাশিত হয়েছে: ১২:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬