লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৮০ লাখ টাকার বিল নিয়ে তদন্ত কমিটি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রবেশপথে বাঁশের রেলিং ও অস্থায়ী টিকিট কাউন্টার নির্মাণের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দিয়েছে। তবে এই কাজ সম্পাদনের কোনো চুক্তিপত্র বা কার্যাদেশ জাদুঘরের নথিপত্রে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিলের যথার্থতা এবং কাজ সম্পাদনের প্রক্রিয়া যাচাই করার জন্য পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।

জাদুঘর সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, গত ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধনের পর জাতীয় জাদুঘর থেকে অতিরিক্ত জনবল দিয়ে এর কার্যক্রম শুরু হয়েছিল। সেই সময় জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ এই মোটা অঙ্কের বিল দাখিল করে। গত ১২ অক্টোবর জাদুঘর পরিষদের ৫.২ নম্বর অনুচ্ছেদের সভার সিদ্ধান্তের আলোকে বিলগুলো পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালক। কমিটির অন্য সদস্যরা হলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব, বাংলা একাডেমির একজন প্রকৌশলী এবং জাদুঘরের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুল হক। এছাড়া জাদুঘরের সংরক্ষণ হিসাবরক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অরুণ কুমার রায়কে কমিটির সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং কাজ সম্পাদনের নিয়মাবলি পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ৮০ লাখ টাকার বিল নিয়ে তদন্ত কমিটি

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬