লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে পাথেয় করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানী আজীবন নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন এবং কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। তিনি আরও বলেন, টাঙ্গাইল থেকেই স্বাধীনতা যুদ্ধের মূল বীজ বপন করেছিলেন এই মজলুম জননেতা। একই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা অতীতে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করেছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে দেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনের রাজত্ব চালানো হয়েছে। অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছে।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না; এটি কেবল ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিদের পক্ষেই সম্ভব। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের দোসর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। সভার আগে বিএনপির নেতাকর্মীরা মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

জনপ্রিয় সংবাদ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশিত হয়েছে: ০২:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬