১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জ্বালানি নিরাপত্তা জোরদার: তিন মাসের তেল মজুত, শপিং মল খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত

অনলাইন ডেক্স নিউজ:

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই—এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামী তিন মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে, যা দেশের চাহিদা পূরণে সক্ষম।
রোববার (৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি ইতোমধ্যে সংরক্ষিত রয়েছে। বিশেষ করে পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে আগাম তিন মাসের মজুত নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নতুন উৎস থেকে তেল আমদানির সুযোগ তৈরি হওয়ায় জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাশিয়া থেকে জ্বালানি আমদানির প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক আলোচনা চলছে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনাও রয়েছে।
এদিকে, অবৈধ জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় চার লাখ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
রমজান ও ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেচ মৌসুমে কৃষকদের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

দেশে জ্বালানি নিরাপত্তা জোরদার: তিন মাসের তেল মজুত, শপিং মল খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত

প্রকাশিত হয়েছে: ০১:১৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬