লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে চালানো সহিংসতায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে এবং তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত সোয়া ৯টার দিকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল বের করে। মিছিলটি হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একই সময় মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হলে রাজু মোল্লা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে ওই এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের এক নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে গুলি কিংবা ককটেল বিস্ফোরণ—দুটির কোনোটিই এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বর্তমানে এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চাইল জামায়াতে ইসলামী

ফরিদপুরে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল হামলায় কৃষক দল নেতা নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬