লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন চুরি ও ছিনতাইয়ের পর এমএফএস অ্যাকাউন্ট ফাঁকা করছে অপরাধী চক্র

রাজধানী ঢাকায় মুঠোফোন চুরি ও ছিনতাইয়ের পর মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব ফাঁকা করা এবং ভুক্তভোগীদের নামে ঋণ নেওয়ার এক ভয়াবহ চক্র সক্রিয় হয়ে উঠেছে। কেবল সঞ্চিত অর্থ হাতিয়ে নিয়ে শান্ত থাকছে না অপরাধীরা; ফিশিং লিংকের মাধ্যমে চুরি যাওয়া ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া ও ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা সরানোর অভিযোগ মিলছে। সাইবার অপরাধের এই নতুন প্রবণতায় তৈরি হয়েছে মারাত্মক নিরাপত্তাহীনতা।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও একাধিক ঘটনার অনুসন্ধানে জানা যায়, অপরাধের কৌশলগুলো ভিন্ন ভিন্ন। অনেক সময় বাস বা রাস্তায় আনলক অবস্থায় থাকা ফোন ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে ১০ মিনিটের মধ্যে লেনদেন সম্পন্ন করা হয়। আবার কখনো ফোনে সংরক্ষিত পিন ও পাসওয়ার্ড ব্যবহার করে কিংবা এমএফএস অ্যাপের পিন পরিবর্তন করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই বিকাশ হিসাব থেকে অর্থ খোয়ানোর অভিযোগ উঠেছে, তবে ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা সরানোর কথা জানিয়েছেন কেউ কেউ।

সম্প্রতি রাজধানীর গুলশান-১ এলাকায় অফিস যাওয়ার পথে পকেট থেকে মুঠোফোন হারান হাসিব (ছদ্মনাম) নামের এক বেসরকারি চাকরিজীবী। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে তিনি বিকাশের কল সেন্টারে ফোন করে লেনদেন বন্ধের অনুরোধ জানান। কল সেন্টার থেকে নিশ্চিত করা হয় যে, পরিচয় ও আগের নম্বর যাচাই ছাড়া হিসাব সচল হবে না। দুই দিন পর নতুন সিম তুলে বিকাশ অ্যাপে ঢুকে তিনি দেখেন, তাঁর হিসাব থেকে ৮৫ হাজার ১১৫ টাকা তুলে নেওয়া হয়েছে। আগের দিনই তাঁর অজান্তে অ্যাকাউন্টটি সচল করা হয়েছিল। ১১ নভেম্বর হাসিব জানান, ফোনে লক ও বিকাশ অ্যাপে গোপন পিন ছিল। কল সেন্টারে ব্লক করার পরও কীভাবে টাকা সরানো হলো, তা তিনি বুঝতে পারছেন না এবং এতে প্রতিষ্ঠানের ভেতরের কারও যোগসাজশ থাকতে পারে বলে তাঁর সন্দেহ।

একই ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন শ্যামলীতে বাসে যাওয়ার সময় হাত থেকে ফোন খোয়ানো চিকিৎসক কামাল (ছদ্মনাম)। পরদিন সিম তুলে অ্যাপে ঢুকে তিনি দেখতে পান, অ্যাকাউন্ট থেকে ৭ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁর নামে আরও ৩৫ হাজার টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছে চক্রটি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অনুসন্ধানে জানা যায়, ফোনটি আনলক থাকায় এবং গুগলের স্বয়ংক্রিয় পাসওয়ার্ড সুবিধা চালু থাকায় প্রথম ১০ মিনিটের মধ্যেই টাকা সরিয়ে ফেলা সম্ভব হয়। ওই ঘটনায় ব্যবহৃত নম্বরগুলোর তথ্য বিশ্লেষণ করা হলেও কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

আইফোন চুরির পর ফিশিং লিংকের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী বেলি (ছদ্মনাম)। গত ৫ অক্টোবর ডেমরা এলাকায় বাসে তাঁর ফোনটি চুরি হয়। পরে সিম তুলে বিকাশ অ্যাপে প্রবেশ করে তিনি দেখেন, তাঁর ১ লাখ ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে ছিল তাঁর ভেঙে ফেলা ডিপিএসের টাকাও। ১১ নভেম্বর বেলি জানান, চুরি হওয়ার দুই ঘণ্টার মধ্যে সেন্ড মানি, পেমেন্ট ও রিচার্জের মাধ্যমে ওই টাকা সরানো হয়। এরপর চক্রটি তাঁর অ্যাপল আইডি নষ্টের চেষ্টা করে এবং হোয়াটসঅ্যাপে কল ও ফিশিং লিংক পাঠিয়ে হুমকি দেয়। পরে বেলির মামলার ভিত্তিতে ডিবির সাইবার বিভাগ অভিযান চালিয়ে চারজন চোরাই ফোন চক্রের সদস্য এবং দুজন অর্থ লেনদেনে জড়িতসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে।

ডিবির অনুসন্ধানে উঠে এসেছে, আনলক করা ফোনে পিন পরিবর্তন করে ডিপিএস ভেঙে জুয়ার সাইট ও স্থানীয় দোকানে ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাঠানো হয়। তবে পিন পরিবর্তনের সুনির্দিষ্ট কৌশল এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তা ছাড়া, ছিনতাই করা ফোন হস্তান্তরের পর ভুক্তভোগী নতুন সিম তুললে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ব্যবস্থার মতো দেখতে ভুয়া ফিশিং লিংক পাঠানো হয়। অসাবধানতাবশত অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিলে অপরাধীরা ফোনের লক বদলে ফেলে। এভাবে নিয়ন্ত্রণ নেওয়া ফোনগুলো ভারত ও দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করা হয়, আবার ভারত থেকেও চোরাই ফোন বাংলাদেশে এনে বিক্রি করা হয়।

ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৯ অক্টোবর পর্যন্ত জমা পড়া প্রায় দুই হাজার অভিযোগের মধ্যে ২৩ শতাংশই ফোন হারানো-সংক্রান্ত। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ জানান, সচেতনতা বৃদ্ধিই এ ধরনের অপরাধ এড়ানোর প্রধান উপায়। ভুক্তভোগীরা তাৎক্ষণিক সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে আইনি ব্যবস্থা ও অপরাধী শনাক্তে কাজ করা হবে।

সামগ্রিক বিষয়ে বিকাশের প্রধান করপোরেট কমিউনিকেশনস কর্মকর্তা শামসুদ্দিন হায়দার ডালিম ১৭ নভেম্বর জানান, স্থগিত বিকাশ অ্যাকাউন্ট সচল করতে নিবন্ধিত নম্বর থেকে কল করা, আগের কল নম্বর জানানো, এনআইডি ও সাম্প্রতিক লেনদেনের সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। গ্রাহক নিজে সতর্ক থেকে দ্রুত সিম বন্ধ করলে অন্য কারও পক্ষে অ্যাকাউন্ট চালু করা সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও তারা নিয়মিত এমএফএস প্রতিষ্ঠান পরিদর্শন করেন। কোনো কারিগরি দুর্বলতা থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযুক্তি ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবেরের মতে, অসাবধানতা, দুর্বল পিন, ওটিপি ও সংরক্ষিত তথ্যের সুযোগ নিয়ে অপরাধীরা অ্যাকাউন্টে প্রবেশ করছে। নিরাপদ থাকতে ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লকের পাশাপাশি আর্থিক অ্যাপে আলাদা শক্তিশালী লক ব্যবহার, পাসওয়ার্ড স্বয়ংক্রিয় সংরক্ষণে সতর্ক থাকা এবং ওটিপি বা পিন কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফোন হারিয়ে গেলে কালক্ষেপণ না করে দ্রুত সিম ও এমএফএস হিসাবের লেনদেন স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

ফোন চুরি ও ছিনতাইয়ের পর এমএফএস অ্যাকাউন্ট ফাঁকা করছে অপরাধী চক্র

প্রকাশিত হয়েছে: ০৬:৩৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬