লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ তিন আসামি কারাগারে

রাজধানীর বনানী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে আদালতকে জানান যে, আসামিরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী খালেদা জাহান লিলি তাদের গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেন।

জামিন আবেদনের শুনানিতে আইনজীবী খালেদা জাহান লিলি আদালতকে বলেন, আসামিদের মধ্যে একজন দুই দিন আগেই সিএমএইচ থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। এছাড়া তিনি একজন বীর প্রতীক এবং বয়স্ক ব্যক্তি। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার জামিন প্রার্থনা করেন আইনজীবী। তবে মামলার মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি এবং শেষ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকিং খাতের চরম সংকটে থমকে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নয়ন যাত্রা

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ তিন আসামি কারাগারে

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬