লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী জানান, গোপালগঞ্জ এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে নিয়োজিত আছে। সেখানে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুটি ব্যাটালিয়ন—এসআরবি ৬ এবং এসআরবি ১০—এর সমন্বয়ে গঠিত একটি কম্পোজিট ফোর্স সেখানে দিনরাত দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, কেউ যদি কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা সহিংসতা ঘটানোর চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা রুখে দিতে বদ্ধপরিকর। এসআরবির পক্ষ থেকে গোপালগঞ্জসহ সারা দেশেই হানাহানি, বাসে অগ্নিসংযোগ বা ককটেলবাজির মতো ঘটনা রোধে কঠোর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকিং খাতের চরম সংকটে থমকে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নয়ন যাত্রা

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি

প্রকাশিত হয়েছে: ০১:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬