লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ৩ জুন দুপুর আড়াইটার দিকে রূপগঞ্জের বাঘবের এলাকায় বাদী গিয়াস উদ্দিনের বাড়িতে জাহাঙ্গীরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় গিয়াস উদ্দিনের ছেলে মো. দিপু মিয়াকে হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে, যার ফলে তার হাত ও পায়ের একাধিক হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

হামলার সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে দিপুর মা আনোয়ারা খাতুনকেও মারধর করা হয়। এছাড়া অভিযুক্তরা বাড়িঘর ভাঙচুর করে নগদ ৮ লাখ ৫৫ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত দিপুকে প্রথমে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে জাহাঙ্গীর পলাতক ছিলেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬