লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে রোহিঙ্গাদের ‘অমানুষ’ এবং ‘সহিংস হুমকি’ হিসেবে চিত্রিত করে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। বিবিসির বরাতে এ তথ্য জানা গেছে।

বিচারপতি ইউজি জানান, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনী সক্রিয়ভাবে এই বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছিল। আদালত তার পর্যবেক্ষণে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার এবং সামরিক অভিযানের মধ্যে সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছে।

বিচারপতি ইউজির মতে, রোহিঙ্গাদের অমানুষ ও সহিংস হুমকি হিসেবে উপস্থাপন করার মাধ্যমে একটি বিশেষ পরিবেশ তৈরি করা হয়েছিল। এই পরিবেশই মূলত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্যে হামলার পথ প্রশস্ত করেছিল।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৬: ৫৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ০১

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ১১:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬