লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা অসম্ভব: সেলিম উদ্দিন

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে কেবল মুখের কথায় নয়, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ব্যতিরেকে দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব নয়।

রাজধানীতে দলের ঢাকা মহানগরী উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এতে সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিদের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা বিধান, অপতৎপরতা রোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে নতুন করে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেন সেলিম উদ্দিন।

সমাবেশে সংগঠনের নেতা-কর্মীদের নৈতিক মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, সুযোগ মানুষকে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। তাই প্রত্যেকের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, তাঁর কাছে সাহায্য প্রার্থনা এবং শক্তিশালী নৈতিক ভিত্তি থাকা জরুরি। পদ-পদবি বা ক্ষমতার স্থায়ীত্ব নিয়ে সতর্ক করে তিনি স্মরণ করিয়ে দেন যে সংসদ সদস্য, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা—কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের পাশে দাঁড়াতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা অসম্ভব: সেলিম উদ্দিন

প্রকাশিত হয়েছে: ০৬:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬