লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানি ড্রোনের হামলা, ক্ষয়ক্ষতি স্বীকার

প্রতিবেশী দেশ বাহরাইনে সরাসরি হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শনিবার দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই হামলাকে ‘ইরানি আগ্রাসনের’ একটি অংশ হিসেবে চিহ্নিত করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী এতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স দলগুলো কাজ করছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

এদিকে, এই হামলার দায় স্বীকার করে পৃথক একটি বিবৃতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বিবৃতিতে তারা দাবি করেছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই অভিযানে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা সিস্টেমের রাডার ধ্বংস হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানি ড্রোনের হামলা, ক্ষয়ক্ষতি স্বীকার

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬