লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ ইলিয়াস, চান ক্ষতিপূরণ ও পুনর্বাসন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস আহমেদ মাত্র ২০ বছর বয়সে গুমের শিকার হয়েছিলেন। তার পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর তাকে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয়। পরবর্তীতে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। প্রায় নয় বছরের দীর্ঘ আইনি লড়াই এবং কারাভোগের পর অবশেষে বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন।

ইলিয়াসের দেওয়া তথ্য ও নথিপত্র অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত থাকা অবস্থায় ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলা বাজার থেকে তাকে তুলে নেওয়া হয়। ৮৮ দিন নিখোঁজ থাকার পর ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪০(০৫)২০১৭ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ২৪৩/২০১৮ নম্বর মামলায় তাকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পান তিনি এবং দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল আদালত তাকে বেকসুর খালাস দেন।

ইতিমধ্যে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে তার অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে, যার স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, ক্রমিক ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪। তবে আদালত থেকে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তিনি এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো আর্থিক সহায়তা বা পুনর্বাসন পাননি।

নিজের জীবনের হারানো সময় ও অনিশ্চয়তার কথা তুলে ধরে ইলিয়াস আহমেদ বলেন, আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি। তার দাবি, আইনি মুক্তিই যথেষ্ট নয়, হারানো জীবনের ক্ষতি পুষিয়ে নিতে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

৯ বছরের আইনি লড়াইয়ে নির্দোষ ইলিয়াস, চান ক্ষতিপূরণ ও পুনর্বাসন

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬